রমজান: রোজা ও তারাবীর গুরুত্বপূর্ণ দোয়া ও নিয়ত

রমজান মাস হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই পবিত্র মাসে রোজা রাখা ও তারাবীর নামাজ আদায় করা মুসলমানদের জন্য বিশেষ ইবাদত। নিচে রোজা ও তারাবীর গুরুত্বপূর্ণ দোয়া ও নিয়ত তুলে ধরা হলো—

রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ। আল্লাহ যেন আমাদের সবার ইবাদত কবুল করেন। আমিন।

রোজার নিয়ত (সাহরির পর)

আরবি:

نَوَيْتُ أَنْ أَصُوْمَ غَدًا عَنْ أَدَاءِ فَرْضِ رَمَضَانَ هٰذِهِ السَّنَةِ لِلّٰهِ تَعَالٰى

বাংলা অর্থ:

আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই বছরের রমজান মাসের ফরজ রোজা আগামীকাল রাখার নিয়ত করলাম।

ইফতারের দোয়া

আরবি:

اللّٰهُمَّ لَكَ صُمْتُ وَعَلٰى رِزْقِكَ أَفْطَرْتُ

বাংলা অর্থ:

হে আল্লাহ! তোমারই জন্য আমি রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।

তারাবীর প্রতি চার রাকাত পরের দোয়া (তাসবিহে তারাবীহ)

আরবি:

سُبْحَانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوْتِ،

سُبْحَانَ ذِي الْعِزَّةِ وَالْعَظَمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ،

سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ،

سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنَا وَرَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوْحِ،

اللّٰهُمَّ أَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ

বাংলা অর্থ (সংক্ষেপ):

মহান আল্লাহ পবিত্র—যিনি রাজত্ব, সম্মান, শক্তি ও মহিমার অধিকারী। তিনি চিরঞ্জীব, যিনি কখনো ঘুমান না ও মৃত্যুবরণ করেন না। হে আল্লাহ! আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।


Post a Comment

Previous Post Next Post